Sunday, July 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

৫০০ মশক ও পরিচ্ছন্নতাকর্মীর সমন্বয়ে ডিএসসিসির মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

খিঁলগাও উত্তর শাহজাহানপুর এলাকায় এই মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়

আপডেট : ০৩ মে ২০২৫, ০৬:৩৫ পিএম

৫০০ জন মশক ও পরিচ্ছন্নতাকর্মীর সমন্বয়ে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

শনিবার (৩ মে) খিঁলগাও উত্তর শাহজাহানপুর এলাকায় এই মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়ার উপস্থিতিতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় সোসাইটির জনগণ এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।

সকাল ৬টার দিকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতা কর্মী, স্বাস্থ্য বিভাগের মশক কর্মীদের দ্বারা উত্তর শাহজাহানপুর আবাসিক এলাকা, ঝিল ও ঝিল সংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশার ওষুধ প্রয়োগ করা হয়।

সৌজন্য ছবি

পরিচ্ছন্নতা কর্মসূচি চলাকালীন সাংবাদিকদের ব্রিফিং করেন প্রশাসক মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, “বর্ষার মৌসুমকে মাথায় রেখে ডেঙ্গু প্রতিরোধে আমরা দুটি স্তরে কার্যক্রম শুরু করেছি, প্রথমটি হলো নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম। দ্বিতীয়টি হলো বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম এবং জনগণকে সম্পৃক্ত করে জনসচেতনতামূলক র‌্যালি, যা পর্যায়ক্রমে ডিএসসিসির ১০ টি অঞ্চলে পরিচালনা করা হবে। ইতোমধ্যে যাত্রাবাড়ী ও ধানমন্ডিতে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।”

তিনি বলেন, “নগরবাসীকে সচেতন হতে হবে এবং বাসার ভেতরে, ফুলের টব, চৌবাচ্চা ও বারান্দায় জমে থাকা পানি তিন দিনের ভেতরে নিজ উদ্যোগে ফেলে দিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন এবং নগরবাসীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সকল বিভাগীয় প্রধান এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

   

About

Popular Links

x