Thursday, September 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন সম্পর্কিত সচেতনামূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জীবন বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়

আপডেট : ১৮ মে ২০২৫, ০৬:৫৬ পিএম

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক অগ্নিনির্বাপন সম্পর্কিত সচেতনামূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ মে) জীবন বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং সরকারের অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান। এছাড়াও সভায় প্রধান কার্যালয়ের জিএম, ডিজিএমসহ সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সভায় অগ্নিদুর্ঘটনার সম্ভাব্য কারণ, দুর্ঘটনাকালে করণীয় সম্পর্কে বিস্তারিত ব্রিফিং করা হয়। ব্রিফিং শেষে প্রধান কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।

   

About

Popular Links

x