Thursday, September 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

অগ্নি-নির্বাপণের প্রশিক্ষণ নিলো ইউআইটিএস’র শিক্ষার্থীরা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয়

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৪:১১ পিএম

অগ্নিকাণ্ডসহ যেকনো দুর্ঘটনা থেকে মানুষের যানমাল ও সম্পদ রক্ষায় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানী ঢাকায় ইউআইটিএস ক্যাম্পাসে এই কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়। এতে বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন ইউআইটিএস’র ছাত্রকল্যাণ উপদেষ্টা মো. তরিকুল ইসলাম।

কর্মশালায় অগ্নি-প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার, জরুরি বহির্গমনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আশরাফুল হকসহ বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

কর্মশালা শেষে বিশ্ববিদ্যালয় ভবনের সামনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নি-নির্বাপণ প্রদর্শন ও মহড়া আয়োজন করে।

   

About

Popular Links

x