Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চবির ২৬তম ব্যাচ অ্যালামনাই এসোসিয়েশনের নেতৃত্বে মোফাচ্ছেল-রোকনুজ্জামান

নতুন কমিটির অধীনে ৫টি আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে

আপডেট : ১৮ জুন ২০২৫, ১০:০০ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৬তম ব্যাচ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ সালের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন টি.কে. গ্রুপের বিজনেস ডিরেক্টর মো. মোফাচ্ছেল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রফেসর মো. রোকনুজ্জামান আজাদ এবং জনতা ব্যাংকের ডিজিএম মো. ফজলুল হক অরুন কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

শুক্রবার (১৩ জুন) চট্টগ্রাম ক্লাবে আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে গোপন ভোটের মাধ্যমে এ কমিটি নির্বাচিত হয়। সভায় কোষাধ্যক্ষ পদে জনতা ব্যাংকের ডিজিএম মো. ফজলুল হক অরুন নির্বাচিত হন।

নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন সমন্বয়ক জয়নাল আবেদীন মামুন। পরে নবনির্বাচিত সভাপতি মোফাচ্ছেল হক ২০২৫–২৬ সালের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেন।

নতুন কমিটির অধীনে ৫টি আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। ঢাকা আঞ্চলিক কমিটির সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ। চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আকতার হোসেন।

সিলেট অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে সফিউর রহমান মিলনকে, কুমিল্লা অঞ্চলে মিয়া মোহাম্মদ তৌফিক এবং নোয়াখালী–ফেনী অঞ্চলের দায়িত্বে রয়েছেন মো. আবু বকর সিদ্দিক ফারুক।

এ সময় উপস্থিত সাবেক শিক্ষার্থী ও অতিথিরা মিলনমেলায় অংশ নিয়ে স্মৃতিময় সময় কাটান এবং অ্যালামনাই প্ল্যাটফর্মকে আরও সক্রিয় ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল ডিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

   

About

Popular Links

x