Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কলম্বিয়া থেকে জলহস্তী আনছেন অনন্ত আম্বানি

মাদক সম্রাট এসকোবারের রেখে যাওয়া জলহস্তীগুলো নিধনের হাত থেকে বাঁচাতেই তার এই সিদ্ধান্ত 

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১১ পিএম

কলম্বিয়ায় মাদক সম্রাট পাবলো এসকোবারের রেখে যাওয়া জলহস্তীগুলোকে হত্যার হাত থেকে বাঁচাতে চান ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রাণীগুলোকে ভারতে নিয়ে যেতে এবং নিরাপদ আবাস নিশ্চিত করতে কলম্বিয়া সরকারের কাছে অনন্ত আম্বানি আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন বলে জানায় বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, কলম্বিয়ার মাগদালেনা নদী অঞ্চলে বংশবিস্তার করা এই ৮০ টি জলহস্তীকে পরিবশগত ভারসাম্য রক্ষায় মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল দেশটির সরকার। নদ-নদীতে পরিবেশগত বিপর্যয় ডেকে আনছে বলে জলহস্তীগুলোকে নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তই স্থগিতের অনুরোধ জানিয়েছেন অনন্ত।

বৈজ্ঞানিক তদারকিতে ৮০টি জলহস্তীকে নিরাপদে গুজরাটের ভান্তারা প্রাণী কেন্দ্রে স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। ভান্তারা বিশ্বের অন্যতম বৃহত্তম বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র বলে দাবি করা হয়।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, ১৯৮০-এর দশকে এসকোবার নিজেই আফ্রিকা থেকে জলহস্তীগুলো কলম্বিয়ায় নিয়ে আসেন। তার মৃত্যুর পর প্রাণীগুলো মাগদালেনা নদী অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে স্থানীয়দের জন্য হুমকি হয়ে ওঠে। জেলেদের ওপর হামলার ঘটনাও ঘটতে থাকে। এর পরিপ্রেক্ষিতেই এদের 'বিপজ্জনক' ঘোষণা করেন কলম্বিয়া সরকার।  

অনন্ত আম্বানি বলেন, "প্রাণীগুলোর জন্য নতুন আবাস গড়ে তোলার বিস্তারিত পরিকল্পনা ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। পশুচিকিৎসকদের তত্ত্বাবধানে তাদেরকে নিরাপদে পরিবহন করা হবে। প্রাকৃতিক পরিবেশের আদলে বসবাসের জায়গা তৈরি করা হবে বলেও জানান তিনি।" 

   

About

Popular Links

x