Thursday, November 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভবনে অগ্নিকাণ্ড

ক্যাম্পাসের সাদা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩০ এএম

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরোনো ক্যাম্পাসের একটি ভবনে আগুন লেগেছে।

বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে ক্যাম্পাসের সাদা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

ক্যাম্পাসের নিরাপত্তাকর্মী আনোয়ার হোসেন জানান, ভবনের একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং নতুন করে কোনো ঝুঁকি নেই।

   

About

Popular Links

x