Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফ্রান্সে সঙ্গীত উৎসবে নিষিদ্ধ অ্যালকোহল

রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি

আপডেট : ২১ জুন ২০২৬, ০৪:১৮ পিএম

ফ্রান্সের জাতীয় সঙ্গীত উৎসব “ফেত দ্য লা মিউজিক” এর কিছু অনুষ্ঠানে অ্যালকোহল বা মদ নিষিদ্ধ করা হয়েছে। 

রবিবার (২১ জুন) চলমান তীব্র তাপপ্রবাহের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি বলছে, দেশটির প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল বর্তমানে সর্বোচ্চ মাত্রার তাপপ্রবাহ সতর্কতার আওতায় আছে। এ কারণে দেশটির সরকার “রেড অ্যালার্ট” জারি থাকা এলাকাগুলোতে জনসমক্ষে অ্যালকোহল পান নিষিদ্ধ করেছে।

ইউরোপজুড়ে চলমান এই তীব্র তাপপ্রবাহে অনেক এলাকায় মৌসুমের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।

দেশটির আবহাওয়াবিদদের মতে, সোমবার দেশটির তাপমাত্রা আরো বাড়তে পারে। এমনকি নতুন করে কোনো রেকর্ডও করতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

   

About

Popular Links

x