Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বামী হত্যায় দোষী ‘কীভাবে আপনার স্বামীকে খুন করবেন’ বইয়ের লেখিকা

‘হাউ টু মার্ডার ইয়োর হাজব্যান্ড’ বইয়ের লেখিকা ন্যান্সি ক্র্যাম্পটন ব্রফিকে তার স্বামীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে

আপডেট : ২৭ মে ২০২২, ১১:৩৬ পিএম

“হাউ টু মার্ডার ইয়োর হাজব্যান্ড” অর্থাৎ “কীভাবে আপনার স্বামীকে হত্যা করবেন” বইয়ের লেখিকা ন্যান্সি ক্র্যাম্পটন ব্রফিকে (৭১) তার স্বামী ড্যানিয়েল ব্রফিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

বুধবার (২৫ মে) মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের পোর্টল্যান্ডের একটি আদালত নিজের স্বামীকে গুলি করে হত্যার দায়ে এই রায় দিয়েছে।

জানা গেছে, আর্থিক সমস্যার কারণে ২০১৮ সালের ২ জুন স্বামী ড্যানিয়েলকে গুলি করে হত্যা করেন ন্যান্সি। পরে, ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে হাজতে আছেন তিনি। যদিও আদালতে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন এই লেখিকা।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১১ সালে কিভাবে নিজের স্বামীকে হত্যা করা যায় এমন একটি বই প্রকাশ করেছিলেন ন্যান্সি। সেখানে কীভাবে ধরা না পড়ে হত্যা করা যায় অথবা হত্যা করার বিভিন্ন সম্ভাব্য উপায় সম্পর্কে বিস্তারিত বর্ণনাও করেছেন তিনি। তবে বইটি এ ঘটনার প্রায় ৭ বছর আগে প্রকাশিত হয়েছিল বলে বিচারক ও জুরিরা জানিয়েছেন।

   

About

Popular Links

x