Saturday, October 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

শনিবার এক ফেসবুক পোস্টে এ বিষয়ে সতর্ক করেছে দূতাবাস 

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০২:২২ পিএম

কোনো মামলায় গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এছাড়া গ্রেপ্তার ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য বিবেচনা করা হতে পারে।

শনিবার (২৪ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।

এর আগে আরেকটি পোস্টে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসায় কী কী কাজ করা যায়, তা জানিয়েছিল দূতাবাস। ওই পোস্টে বলা হয়, বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে পর্যটন, অবকাশযাপন, কেনাকাটা, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক এবং সভা ও সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

তবে সাধারণভাবে বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে চাকরি করা বা অর্থের বিনিময়ে কোনো কাজ করার অনুমতি নেই বলে জানিয়েছে দূতাবাস।

   

About

Popular Links

x