Saturday, June 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

শুঁটকির চাটনি বানাবেন যেভাবে

সঠিক প্রণালিতে রান্না করতে পারলে শুঁটকি হয়ে উঠতে পারে অন্যন্য

আপডেট : ০৭ মে ২০২৪, ১১:৫২ এএম

শুঁটকির বৈচিত্র্যময় স্বাদ অনেকের বেশ পছন্দ। অনেকেই আবার গন্ধের কারণে শুঁটকি মাছ অপছন্দ করেন। তবে সঠিক প্রণালিতে রান্না করতে পারলে শুঁটকি হয়ে উঠতে পারে অন্যন্য। রান্না করে খাওয়ার পাশাপাশি শুঁটকি দিয়ে বিভিন্ন রকম ভর্তা এবং চাটনি তৈরি করা যায়। চলুন, জেনে নেওয়া যাক শুঁটকি ভর্তার একটি রেসিপি সম্পর্কে-

উপকরণ

  • ফ্যাপসা শুঁটকি ৮টি
  • সরিষার তেল সিকি কাপ
  • পেঁয়াজকুচি ১ কাপ
  • রসুন ৬ কোয়া
  • মরিচগুঁড়া দেড় চা-চামচ
  • লবণ স্বাদমতো
  • চিনি আধা চা-চামচ
  • সিরকা ২ চা-চামচ
  • ধনেপাতার কুচি দেড় টেবিল চামচ
  • তেঁতুল (বিচি ছাড়ানো) ১ চা-চামচ
  • কাঁচা আমের ক্বাথ পরিমাণ মতো

প্রস্তুত প্রণালি

প্রথমে শুঁটকি মাছগুলো ৪-৫ ঘণ্টা ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর একটিপ্যানে ২ চা-চামচ তেল দিয়ে শুঁটকি মাছগুলো অল্প কিছুক্ষণ টেলে তুলে রাখুন।

এবার একই প্যানে আরও ২ চা-চামচ তেল গরম করে পেঁয়াজকুচি হালকা সোনালি করে ভেজে নিতে হবে। তারপর রসুনের কোয়াগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে।

এরপর এগুলো প্যান থেকে নামিয়ে ঠান্ডা হলে পাটায় পিষে নিতে হবে। তারপর টালা শুঁটকিগুলো বেটে নিয়ে নিতে হবে।

অন্য একটি প্যানে বাকি তেল গরম করে রসুন ও পেঁয়াজের মিশ্রণ ও তেঁতুল দিয়ে নেড়ে তাতে মরিচগুঁড়া, লবণ, চিনি ও কাঁচা আমের ক্বাথ দিয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হলে শুঁটকি বাটা দিয়ে মিশিয়ে নাড়িয়ে নিতে হবে।

এরপর ২ চা-চামচ পানি ও সিরকা দিয়ে কষিয়ে নিয়ে ধনেপাতার কুচি ও কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এবার আঁচ কমিয়ে ২ চা-চামচ কাঁচা সরিষার তেল দিয়ে ঢেকে চুলা বন্ধ করে দিতে হবে। ঠান্ডা হলে পরিবেশন করুন মজার এই রেসিপি। দীর্ঘদিন সংরক্ষণও করা যাবে এই শুঁটকি চাটনি।  

সূত্র: শুটকি বাজার ডটকম

   

About

Popular Links

x