Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

যে দেশগুলোর জাতীয় ফল আম

সারাবিশ্বেই রয়েছে রসালো এই ফলটির কদর

আপডেট : ১৮ জুন ২০২৪, ০২:৫৯ পিএম

এ অঞ্চলের অন্যতম জনপ্রিয় ফল আম; সবচেয়ে জনপ্রিয় বললেও অনেকে ভুল বলবেন না। মৌসুমে আম ছাড়া চলেই না। আমেরও রয়েছে নানান প্রকার। একেক আমের আবার ভিন্ন ভিন্ন স্বাদ।

আম আসলে উপমহাদেশেরই ফল। তবে সারাবিশ্বেই রয়েছে রসালো এই ফলটির কদর।

বিবিসি জানাচ্ছে, আমের প্রথম চাষ হয় ভারতে; প্রায় পাঁচ হাজার বছর আগে। ভারতের জাতীয় ফলও আম।

এর পাশাপাশি আরও কয়েকটি দেশের জাতীয় ফল আম। উপমহাদেশেরই আরেক দেশ পাকিস্তানের জাতীয় ফলও আম। এছাড়াও হাইতি ও ফিলিপাইনের জাতীয় ফল আম।

অন্যদিকে, বাংলাদেশের জাতীয় বৃক্ষ আমগাছ। 

 

   

About

Popular Links

x