Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিয়েতে অনন্ত হাতির নকশার যে ব্রোচটি পরেছিলেন, তার দাম শুনলে চমকে উঠবেন

এর আগে সিংহের মোটিভ করা ব্রোচ নিয়ে বেশ হইচই হয়েছিল

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৫:৫৮ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক দিন ধরেই আলোচনায় ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। নানা আনুষ্ঠানিকতার পর শুক্রবার (১২ জুলাই) চার হাত এক হয়েছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের।

কনিষ্ঠ পুত্রের বিয়েতে যে রাজকীয় আয়োজন করেছেন মুকেশ-নীতা, তা দেখে অনেকেরেই চোখ ধাঁধিয়ে গেছে। তিন মাস আগে থেকে শুরু হয়েছে বিয়ের উদযাপন। অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠান থেকে শুরু বিয়ের প্রতিটি অনুষ্ঠান জুড়ে চমকের পর চমক ছিল। অতিথি তালিকাও ছিল চমকপ্রদ।

একইসঙ্গে আম্বানি পরিবারের সদস্যদের সাজগোজও ছিল দেখার মতো। মেমেরু থেকে বিয়ে— নতুন বৌ রাধিকার প্রতিটি “লুক” নিয়ে চলছে চর্চা। মণীশ মলহোত্রা, আবু জনি সন্দীপ খোসলার মতো নামজাদা ডিজাইনারদের পোশাকে রাধিকা কখনও হয়ে উঠেছে রূপকথার নায়িকা, আবার কখনও রাজরানির বেশে সেজে উঠেছেন।

তবে সাজগোজে কম যান না অনন্তও। প্রতিটি অনুষ্ঠানে সাজ বদলে গিয়েছে অনন্তের। কখনও লাল শেরওয়ানি, আবার কখনও কালো গলাবন্ধে সেজেছেন তিনি। তবে পোশাক যা-ই হোক, বুকপকেটের জায়গায় একটি ব্রোচ সব সময়ই পরতে দেখা গেছে অনন্তকে। বিভিন্ন পশুর মোটিভে তৈরি সেই ব্রোচ। এর আগে সিংহের মোটিভ করা ব্রোচ নিয়ে বেশ হইচই হয়েছিল। তবে বিয়ের দিন যে ব্রোচটি পরেন অনন্ত, সেটি সবচেয়ে নজর কেড়েছে। বিয়েতে অনন্ত পরেছিলেন কমলা রঙের গলাবন্ধ শেরওয়ানি। শেরওয়ানির সাতটি বোতামই হীরার। সেটা অবশ্য নতুন কিছু নয়। এর আগেও স্বর্ণের জরির কাজ করা শেরওয়ানি পরেছেন অনন্ত। এবার তার পোশাকের চেয়ে নজর কাড়ল হাতির মোটিভ করা ব্রোচটি। বাঁ দিকের বুকের কাছে শেরওয়ানির সঙ্গে আটকানো ছিল ব্রোচটি।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এই ব্রোচটি পুরোটাই কাটা হীরার তৈরি। ব্রোচটির দাম নিয়েও শুরু হয়েছে আলোচনা। অনেকেই বিভিন্ন দাম অনুমান করেছেন। তবে জিয়া বানসালি নামের একজন গয়নার ভারতীয় ভ্লগার দাবি করেছেন, এই ব্রোচটির দাম ১৪ কোটি রুপির মতো। বাংলাদেশি মুদ্রায় যা ২০ কোটি টাকার কাছাকাছি।

তবে নিশ্চিতভাবে জানা না গেলেও অনেকেই ধারণা করছেন, ব্রোচটির দাম এর কাছাকাছি কিছু একটা হবে।

   

About

Popular Links

x