Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সঙ্গী আপনার জীবনের সব সিদ্ধান্ত নিলে যা করবেন

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কিছু টিপস মেনে চলুন

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম

আমরা একটি স্বাধীন দেশের নাগরিক। আমাদের ভালো-মন্দের সিদ্ধান্ত নিজের নেওয়ার অধিকার রয়েছে। তবে কিছু মানুষ এই বিষয়টা একবারেই ভুলে যান অথবা জেনে বুঝে না বোঝার ভান করেন। যেই কারণে তারা নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সঙ্গীর দৈনন্দিন জীবনেও হস্তক্ষেপ করেন। তার জীবনের সব সিদ্ধান্ত নেন। আর এই কারণেই মনে জমতে শুরু করে কালো ধোঁয়া। ধীরে ধীরে কমে যায় আকর্ষণ।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নিচের টিপসগুলো মেনে চলুন। তাহলে দেখবেন সঙ্গী চাইলেও আপনার ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না।

তাকে বারণ করুন

বেশিরভাগ মানুষই সঙ্গীর আচরণ মুখ বুজে সহ্য করেন। আর এই ভুলটা করেন বলেই সকলে পেয়ে বসেন। তখন তিনি নিজের মতামত আপনার উপর চাপিয়ে দেন। তাই পরিস্থিতিকে কাবু করতে চাইলে আজই তার সঙ্গে কথা বলতে হবে। তাকে বুঝিয়ে বলুন যে আপনি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন। আপনার ভালো-মন্দ তার দেখার কোনো প্রয়োজন নেই। ব্যস, এই নিয়মটা মেনে চললেই খেলা ঘুরে যাবে। ধীরে ধীরে দখলদারি ছেড়ে দেবেন তিনি।

নিজের সিদ্ধান্ত নিন

এর পর থেকে তিনি আপনাকে যাই বলুন কেন, আপনি সেই সিদ্ধান্ত না মানার চেষ্টা করুন। এমনকি তিনি ঠিক বললেও আপনাকে ভুল করতে হবে। তা হলে তিনি বুঝতে পারবেন যে আপনি তার কথা শুনবেন না। এটা তার কাছে একটা বড় শিক্ষা হিসেবে রয়ে যাবে। আপনি যে তার হাতের পুতুল নন, সেটাও পরিষ্কার হয়ে যাবে। তাই ঝটপট এই কাজে লেগে পড়ুন।

বেশি কথা নয়

এত সব করার পরও তিনি যদি আপনার সঙ্গে একই ধরনের ব্যবহার করেন, তা হলে তার সঙ্গে বেশি কথা বলবেন না। যতটা কম সম্ভব কথা বলুন। এমনকি বেশি মেসেজও করবেন না। তিনি কথা বলতে চাইলেও এড়িয়ে যান। এই কাজটা করলে তিনি বুঝতে পারবেন যে কোথাও একটা সমস্যা তৈরি হয়েছে। তখন তিনি নিজের ভুল শুধরে নিতে পারেন। আর এটাই যে আপনার জয় বন্ধু। তাই ঝটপট এই কাজে লেগে পড়ুন।

তার হয়ে সিদ্ধান্ত নিন

এতদিন তিনি আপনার হয়ে সিদ্ধান্ত নিয়েছেন, এর পর আপনি তার হয়ে সিদ্ধান্ত নেওয়া শুরু করুন। তার জীবনের ছোট ছোট বিষয় নিয়ে মতামত দেওয়া চালু করে দিন। এতে তিনি বুঝতে পারবেন যে এই ধরনের আচরণ মানুষকে ঠিক কতটা আঘাত দেয়। তার পর তিনি নিশ্চিত ভাবে নিজেকে বদলে ফেলার চেষ্টায় লেগে পড়বেন। আর সেটাই যে আপনার জয় বন্ধু।

কাউন্সেলিং জরুরি

মনে রাখবেন, অনেক সময় এই ধরনের ডমিনেটিং মানসিকতা মনের অনেক গভীরে লুকিয়ে থাকে। সেখানে পৌঁছানো আমার- আপনার কাজ নয়। তাই কিছুতেই সমস্যার সমাধান খুঁজে না পেলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তার কাছে সঙ্গীকে নিয়ে যান। ব্যস, এই নিয়মটা মেনে চললেই খেলা ঘুরে যাবে। সঙ্গী আপনার জীবনে আর হস্তক্ষেপ করবেন না। এমনকি তার আচরণেও বদল দেখতে পাবেন।

   

About

Popular Links

x