Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বামী চিপস আনতে ভুলে যাওয়ায় বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী!

প্রতিদিন চিপস খাওয়ার অভ্যাস ওই গৃহবধূর

আপডেট : ১৬ মে ২০২৪, ০৮:০৫ পিএম

স্বামী চিপস না কিনে বাড়ি ফেরায় ক্ষুব্ধ হয়ে বিবাহবিচ্ছেদ চেয়েছেন এক স্ত্রী। ভারতের উত্তর প্রদেশের আগ্রায় এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রতিদিন চিপস খাওয়ার অভ্যাস ওই গৃহবধূর।

প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন সকালে কাজে বেরোনোর আগে স্বামীকে চিপস কিনে আনার কথা মনে করিয়ে দেন তিনি।

ঘটনার দিন স্বামীকে ৫ প্যাকেট কুড়কুড়ে চিপস আনতে বলেছিলেন তিনি। তবে সেটা বেমালুম ভুলে যান স্বামী।

চিপস না আনায় ক্ষেপে যান তিনি। একপর্যায়ে জামাকাপড় গুছিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন।

আইনগত কারণে ওই দম্পতির নাম প্রকাশ করেনি ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

জানা গেছে, মাত্র এক বছর আগে বিবাহ–বন্ধনে আবদ্ধ হন এই দম্পতি।

   

About

Popular Links

x