Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

থাইল্যান্ডের ই-ভিসা পাওয়া যাবে যেভাবে

২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হবে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৪ পিএম

ঢাকায় থাইল্যান্ডের দূতাবাস দেশটিতে ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য আগামী ২ জানুয়ারি থেকে ই-ভিসা সেবা চালু করবে।

সম্প্রতি দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভিসা প্রার্থীদের টিএইচএআইইভিআইএসএ (ডট) জিও (ডট) টিএইচ ওয়েবসাইটের মাধ্যমে ভিসার আবেদন ও আনুষঙ্গিক কাগজপত্রের সফট কপি জমা দিতে হবে। এক্ষেত্রে পাসপোর্ট জমা দেওয়া প্রয়োজন হবে না।

নতুন পদ্ধতি অনুযায়ী, ভিসার আবেদন জমা দেওয়ার পর দূতাবাসের অ্যাকাউন্টে অনলাইনে ভিসা ফি জমা দিতে হবে। ভিসা ফি নগদ নেওয়া হবে না।

ভিসার আবেদন বিবেচনার জন্য দূতাবাস ১০ কর্মদিবস সময় নিতে পারে।

ভিসা অনুমোদিত হলে ই-ভিসা ইমেইলে আবেদনকারীকে পাঠানো হবে। এই ই–ভিসা প্রিন্ট করে থাইল্যান্ডের ইমিগ্রেশনে উপস্থাপন করতে হবে।

ই-ভিসা প্রক্রিয়া চালুর জন্য প্রস্তুতি সম্পন্ন করতে দূতাবাস আগামী ২৪ ডিসেম্বর থেকে বর্তমান চারটি ভিসা সেন্টারের মাধ্যমে আবেদন জমা নেওয়া বন্ধ রাখবে।

উল্লেখ্য, থাইল্যান্ড ইতোমধ্যেই তাদের ৬৯টি দূতাবাসে ই-ভিসা সুবিধা চালু করেছে। আর কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি ২০১৮ সাল থেকে কার্যকর রয়েছে।

   

About

Popular Links

x