Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাবি ছাত্রীদের সঙ্গে উপাচার্যকে জড়িয়ে জবি ছাত্রদল নেতার কটূক্তি, শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাবি উপাচার্যকে ইসলামী ছাত্রী সংস্থার স্মারকলিপি দেওয়ার একটি ছবি শেয়ার করে এ মন্তব্য করেন তিনি

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৭:৩৮ পিএম

ইসলামের ফরজ বিধান ‘‘পর্দা’’ ও নারীদের নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের কটুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। 

রবিবার (১০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। এসময় শিক্ষার্থীরা বলেন, ‘‘পর্দা শুধু একটি কাপড় নয়, এটি মুসলিম নারীর ধর্মীয় অধিকার ও আবেগের বিষয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এ নিয়ে তুচ্ছতাচ্ছিল্য ও কটুক্তি কোনোভাবে গ্রহণযোগ্য নয়।’’

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী হুমাইরা বলেন, ‘‘আমরা ৯৪% মুসলিমের দেশে বাস করি। এখানে পর্দাকে নিয়ে কটুক্তি কোনো ভালো মানুষ করতে পারে না। ৫ আগস্টের পরেও কেন আমাদের এরূপ মন্তব্য শুনতে হবে?”

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তিশা বলেন, ‘‘পর্দা আমাদের অধিকার। এ নিয়ে কটুক্তি করা স্বাভাবিক মানসিকতার পরিচয় নয়।’’

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া বলেন, ‘‘এটি শুধু মুসলিম নারীকেই নয়, মূলত সব নারীকে অপমান করা হয়েছে। প্রশাসনের কাছে আমাদের দাবি যাতে ভবিষ্যতে পর্দা করে চলা নারীদের নিয়ে কেউ কটুক্তি করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়।’’

এর আগে গতকাল শনিবার (৯ আগস্ট) জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্রী সংস্থার ঢাবি শাখার সদস্যদের সাক্ষাতের ছবি ব্যঙ্গাত্মক ও কুরুচিপূর্ণভাবে শেয়ার দেন। একই পোস্টে মন্তব্যের উত্তরে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানান সমালোচনার ঝড় ওঠে।

   

About

Popular Links

x