Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ফিরোজায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

আজ সন্ধ্যা ৭টায় গুলশানে খালেদা জিয়ার বাসভবনে যান তিনি

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৮:০৫ পিএম

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার বাসায় গিয়েছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানী ঢাকার গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন তিনি।  

এদিন সন্ধ্যা ৬টার দিকে খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম ডা. জাহিদ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।”

এর আগে গতকাল শনিবার দুপুরের দিকে পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। ঢাকায় পৌঁছানোর পর বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধি দলেন সঙ্গে বৈঠক করেন তিনি।

   

About

Popular Links

x