Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন কিনা, এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পিএম

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন কিনা, এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা। এ বিষয়ে মুখ খুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। 

শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) টকশোতে অংশ নিয়ে রুমিন ফারহানা জানান, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা বা প্রচার হচ্ছে, তা ভিত্তিহীন। এর ন্যূনতম কোনো সত্যতা নেই বলেও উল্লেখ করেন তিনি।

ডয়েচে ভেলের মুখোমুখি ওই সাক্ষাৎকারে তিনি বলেন, “বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। ওরা বারবারই বলেছে আপা চলে আসেন আমাদের সঙ্গে। আসেন আমরা একসঙ্গে কাজ করি। আপনি জুলাই মাঠে ছিলেন। আপনার বাসা ভাঙচুর হয়েছে। আপনি একজন ফ্রন্টলাইনার। সো আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের এপ্রোচে হেসেছি। এটা নিয়ে কথা বাড়াইনি।”

এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার আরও স্পেস তৈরি হবে কিনা, এমন প্রশ্নও করা হয় তাকে। এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, শুধু কথা বলার সুযোগের জন্য আমি কোনো জোটে যোগ দেব না। কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে, সেখানে আমি কথা বলতে পারি। কিন্তু আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে দুই মিনিট কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।”

   

About

Popular Links

x