Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আলোচনায় থেকেও বাদ পড়লেন যারা

মনোনয়ন না পেলেও দলীয় সূত্র বলছে তাদের ভবিষ্যতে ভিন্নভাবে মূল্যায়নের সম্ভাবনা রয়েছে

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৩:২১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তালিকাটি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তবে চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি আলোচনায় থাকা একাধিক পরিচিত মুখের। মনোনয়ন না পাওয়া তালিকায় রয়েছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আফরোজা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায়, প্রয়াত নাসির উদ্দীন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা, কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, মেঘনা আলম, ফারজানা সিঁথি, ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ, সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেনের বড় ছেলের স্ত্রী নাঈমা খন্দকারসহ আরও অনেকেই।

এবার মনোনয়নপ্রক্রিয়ায় মোট ১০২৫টি ফরম বিক্রি হয়, যার মধ্যে প্রায় ৯০০ জন প্রার্থী আবেদন জমা দেন। প্রতিটি ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা জামানতও নির্ধারণ করা হয়।

গত ১৭ ও ১৮ এপ্রিল মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্যরা।

   

About

Popular Links

x