Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

অর্থমন্ত্রী: ৯০ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার

তিনি জানান, বর্তমানে দেশের ঋণের স্থিতি ৭৮ হাজার মিলিয়ন ডলার ছাড়িয়েছে

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পিএম

বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ পরিশোধ করেছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।  

মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক  প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন।

সংসদ সদস্য অর্থমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, বর্তমানে বাংলাদেশে বৈদেশিক ঋণের পরিমাণ কত? উক্ত ঋণ পরিশোধে এই পর্যন্ত কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই পর্যন্ত কোনো ঋণ পরিশোধ করেছে কিনা?

এসব প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছেন, "চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮,০৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ।" 

তিনি আরও জানিয়েছেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধ করে থাকে। প্রতি অর্থবছর বৈদেশিক ঋণ পরিশোধের জন্য ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য মোট ব্যয় কত হতে পারে তার একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সে পরিমাণ অর্থ ঋণ পরিশোধ বাবদ বাজেটে সংস্থান রাখা হয়। বাজেট বরাদ্দ ব্যবহার করেই সারাবছর পরিশোধ সূচি অনুসরণ করে ঋণ পরিশোধ করা হচ্ছে।

   

About

Popular Links

x