Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আশঙ্কামুক্ত মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফিরছেন

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান

আপডেট : ০৭ মে ২০২৬, ০৬:২৮ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তি নি। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহার আগেই দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।

বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বলেন, “মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ঈদের আগেই তাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।“

তবে মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম রিপন জানিয়েছেন, ঈদের আগে দেশে ফেরার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

প্রসঙ্গত, ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

পারিবারিক সূত্র জানায়, ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে তিনি পূর্ণ বিশ্রামে রয়েছেন।

   

About

Popular Links

x