Tuesday, June 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত, মনোনয়ন পাচ্ছে সাদিক কায়েম

১৩টি সিটি করপোরেশনের মধ্যে প্রাথমিকভাবে ৮টিতে মেয়র প্রার্থী চূড়ান্ত হয়েছে

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম

দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে প্রাথমিকভাবে আটটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

সোমবার (২২ জুন) দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে চূড়ান্ত অনুমোদনের জন্য এসব প্রার্থীর নাম দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিশে শুরায় উপস্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পাচ্ছেন দলের মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)।

প্রাথমিকভাবে চূড়ান্ত হওয়া অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, চট্টগ্রাম সিটি করপোরেশনে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুরে তোকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান।

এ ছাড়া বরিশাল সিটি করপোরেশনে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, রংপুরে মহানগর শাখার আমির এ টি এম আজম খান, খুলনায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জে মহানগর শাখার আমির মোহাম্মদ আবদুল জব্বারকে প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।

এদিকে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা এবং নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের মেয়র প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি। এসব সিটি করপোরেশনে সম্ভাব্য কয়েকজন প্রার্থীর নাম আলোচনায় রয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানিয়েছে, প্রার্থীদের বিষয়ে আরও পর্যালোচনার পর এসব সিটি করপোরেশনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

   

About

Popular Links

x