Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাসীরুদ্দীন পাটওয়ারী: দাবি না মানলে ৬ দফা এক দফায় রূপান্তর হবে

লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার পদুয়ার বাজারে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন সংগ্রাম শুরু হয়েছে। আমরা সরকারকে বলবো, আপনারা দাবিগুলো মেনে নিন, না মানলে, ৬ দফা এক দফাতে রূপান্তর হবে। সেই দফা হলো সরকারের পদত্যাগ।

শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার পদুয়ার বাজারে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

লংমার্চের গুরুত্ব ও আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারের ভিত্তি কেঁপে উঠেছে। তিনি শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন এবং উপস্থিত নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার আহ্বান জানান।

পথসভায় তিনি আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণ ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এলাকাভিত্তিক সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। কুমিল্লা অঞ্চল কখনো সন্ত্রাস বা চাঁদাবাজির কাছে মাথা নত করেনি এবং ভবিষ্যতেও করবে না বলে তিনি উল্লেখ করেন।

   

About

Popular Links

x