Tuesday, October 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইরাকে আর্চারির ফাইনালে বাংলাদেশের বন্যা 

৬৯৬ স্কোর করে কম্পাউন্ড মহিলা বিভাগে প্রথম স্থান অর্জন করেন তিনি

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পিএম

ইরাকের সুলায়মানিয়াহতে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদকের হাতছানি বাংলাদেশের সামনে। কম্পাউন্ড মহিলা এককের ফাইনালে উঠে সেই সম্ভাবনা জাগিয়ে তুলেছেন বন্যা আক্তার। 

কোয়ালিফিকেশন থেকে সেমিফাইনালের প্রতিটি ধাপে দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই আর্চার। 

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগের কোয়ালিফিকেশন রাউন্ডেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বন্যা। ৬৯৬ স্কোর করে কম্পাউন্ড মহিলা বিভাগে প্রথম স্থান অর্জন করেন তিনি। 

ইলিমিনেশন রাউন্ডেও সেই ছন্দ ধরে রাখেন বন্যা। সেমিফাইনালে স্বদেশি আর্চার কুলসুম আক্তার মনিকে ১৪২-১৪১ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠেন তিনি। 

হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র এক পয়েন্টের ব্যবধানে জয় তুলে নিয়ে স্বর্ণপদকের লড়াইয়ে জায়গা নিশ্চিত করেন বন্যা।

এছাড়া অন্য সেমিফাইনালে কাজাখস্তানের এক আর্চার ১৪৪-১৩৮ পয়েন্টে নিজের প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে ওঠেন। আগামী ২৮ অক্টোবরের ফাইনালে সেই কাজাখ আর্চারের মুখোমুখি হবেন বন্যা। 

   

About

Popular Links

x