Sunday, August 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

২৮ অক্টোবর সমাবেশের জন্য ডিএমপির অনুমতি চেয়েছে বিএনপি

ডিএমপি এখনও অনুমোদন দেয়নি

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১১:১৬ পিএম

আগামী ২৮ অক্টোবর নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি। 

শনিবার (২১ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। 

তবে ডিএমপি এখনও অনুমোদন দেয়নি।

এর আগে, বুধবার সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি।

নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

   

About

Popular Links

x