Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্থগিতের কয়েক ঘণ্টা পর রাঙ্গার মনোনয়ন বৈধ

মনোনয়নপত্রে দুদকের মামলার নিষ্পত্তির কপি জমা না দেওয়ায় রাঙ্গার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম

স্থগিতের কয়েক ঘণ্টা পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোবাশ্বের হাসান এ ঘোষণা দেন।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুরের ৬টি আসনের মধ্যে ৩টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। এ সময় মনোনয়নপত্রে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার নিষ্পত্তির কপি জমা না দেওয়ায় রাঙ্গার মনোনয়নপত্র স্থগিত করা হয়। তখন রাঙ্গার প্রতিনিধিরা রিটার্নিং অফিসারের কাছ থেকে মামলার তথ্য উপস্থাপনের জন্য সময় চেয়ে নেন।

একইভাবে বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায়, ওয়াকার্স পার্টির বখতিয়ারসহ তিনজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়।

পরে বেলা সাড়ে ৩টার দিকে আবারও রংপুর-৩ (সদর) আসনের ৯ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। বিকেল সোয়া ৪টার দিকে রিটার্নিং অফিসার রাঙ্গার প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া গেছে বলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

একইসঙ্গে বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায়ের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়। তবে, স্থগিত হওয়া অন্য দুইজনের মনোনয়নপত্র এখনো বৈধ ঘোষণা করা হয়নি। রংপুর-১ আসনে ১২ জন মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

এবারের সংসদ নির্বাচনে মসিউর রহমান রাঙ্গাকে দলীয় মনোনয়ন দেয়নি জাতীয় পার্টি (জাপা)। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

   

About

Popular Links

x