Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নৌকা নিয়ে বরিশাল-৩ থেকে লড়বেন মেনন

এবার এই আসনে সরদার খালেদ হোসেন স্বপনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৩ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের শরিক তিনটি দলের জন্য সাতটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে ওয়ার্কার্স পার্টি এবং জাসদকে তিনটি করে এবং জাতীয় পার্টিকে (মঞ্জু) একটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। 

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু ঢাকা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন। এই সাতটি আসনে ১৪ দলের শরিকরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবার নির্বাচন করবেন বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসন থেকে। 

এছাড়া, রাজশাহী-২ ফজলে হোসেন বাদশা এবং মোস্তফা লুৎফুল্লাহ আহসান নির্বাচনে অংশ নেবেন সাতক্ষীরা-১ আসন থেকে। 

কুষ্টিয়া-২ থেকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, লক্ষ্মীপুর-৪ মোশারফ হোসেন এবং বগুড়া-৪ রেজাউল করিম তানসেন নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। 

১৪ দলের প্রার্থী হিসেবে পিরোজপুর-২ থেকে নৌকা মার্কায় লড়বেন জেপির আনোয়ার হোসেন মঞ্জু। 

তরিকত ফেডারেশন কিংবা জোটের অন্য শরিক দলগুলোকে আর কোনো আসন ছেড়ে দেওয়া হবে কি-না সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন জোটের মুখপাত্র আমু।

   

About

Popular Links

x