Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আগুন লাগাতে পারে বিএনপি, শঙ্কা আইনমন্ত্রীর

মন্ত্রী বলেন, ‘ট্রেনে আগুন দেওয়া, ভাঙচুর, মানুষ মারা- এগুলো বিএনপির পুরোনো অভ্যাস’

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৬ পিএম

আন্দোলন জমানোর জন্য বিএনপি আগুন লাগানোর কৌশল বেছে নিতে পারে- এমন শঙ্কার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুরে একটি গার্ডার সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “আন্দোলন জমাতে বিএনপি আগুন লাগানোর কৌশল বেছে নিল কি-না, সেটাই এখন বড় প্রশ্ন। এই রহস্য অবশ্যই উদঘাটন করা হবে।”

তিনি বলেন, “জ্বালাও-পোড়াও আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত। ট্রেনে আগুন দেওয়া, ভাঙচুর, মানুষ মারা- এগুলো বিএনপির পুরোনো অভ্যাস।”

মন্ত্রী বলেন, “বিএনপি মানুষকে ভালোবাসে না, তারা চায় সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটুক। তারা চায় ক্ষমতা, চায় পকেটের উন্নয়ন, চায় দুর্নীতি করে টাকা কামাবে, বিদেশে টাকা পাচার করবে এবং বাংলা ভাই তৈরি করবে।”

তিনি বলেন, “আমরা জীবিত থাকতে, মুক্তিযুদ্ধের চেতনা জীবিত থাকতে সাম্প্রদায়িক-জঙ্গিবাদী অপশক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে এখন থেকে সতর্ক অবস্থানে থাকতে হবে। আগুন নিয়ে খেললে তার সমুচিত জবাব দেওয়া হবে। সেজন্য প্রন্তুত থাকতে হবে।”

   

About

Popular Links

x