Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আন্দোলনকারীদের ওপর হামলা, প্রতিবাদে ছাত্রলীগ নেত্রীর পদত্যাগ

তিনি বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১০:২৩ এএম

কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগের এক নেত্রী পদত্যাগ করেছেন। তার নাম নুসরাত জাহান সৌরভী। তিনি বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টায় ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন নুসরাত জাহান।

পোস্টে তিনি উল্লেখ করেন, “নওয়াব ফয়জুন্নেছা হল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমি লজ্জিত যে, এমন একটা সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম।”

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে নুসরাত জাহান সৌরভী ঢাকা ট্রিবিউনকে বলেন, “আপনিও মানুষ আমিও মানুষ, আপনিও জানেন দেশে কী হচ্ছে। সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আজ যে হামলা চালানো হয়েছে, তা মেনে নেওয়ার মতো নয়। আমাদের ক্যাম্পাসেও রাতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। সব দিক বিবেচনা করে আমি পদত্যাগ করেছি।”

   

About

Popular Links

x