Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাদের: ১৪ দলের বৈঠকে জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত

১৪ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৯:১২ পিএম

গণভবনে ১৪ দলের বৈঠকে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৯ জুলাই) রাতে ১৪ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, “বিএনপি-জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সিদ্ধান্ত কার্যকর করতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের।

সংবাদ সন্মেলনে রাশেদ খান মেনন বলেন, “জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার দ্রুত বাস্তবায়ন করবে।”

   

About

Popular Links

x