ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ আগস্ট) গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির পাবলিক রিলেশন অ্যান্ড মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৩ আগস্ট) তাকে আদালতে হাজির করা হবে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় সম্প্রতি কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে।



