Monday, November 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাহিদ: দ্রুত সিদ্ধান্ত না এলে সারাদেশ থেকে ঢাকা মার্চ

শাহবাগের অবস্থান চলমান থাকবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম

আপডেট : ০৯ মে ২০২৫, ১১:০৫ পিএম

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সারাদেশ থেকে ঢাকা শহরে মার্চ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

চলমান “শাহবাগ ব্লকেড” কর্মসূচির মধ্যেই শুক্রবার (৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ঢাকা শহরের বিভিন্ন স্থানে “ব্লকেড” চালু হয়েছে জানিয়ে ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, “শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে।”

তিনি বলেন, “দেশের সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, জুলাই বিরোধী, গণতন্ত্র বিরোধী, ইসলাম বিরোধী, নারী বিরোধী, মানবতা বিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থী সকল শক্তি ঐক্যবদ্ধ হই।”

এই পোস্টের আগে নাহিদ ইসলাম তার ফেসবুক পেজ থেকে আরেকটি পোস্টে তিনটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- ১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। ২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। ৩. জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।

   

About

Popular Links

x