Thursday, June 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

সারজিস: সমকামিতা-ট্রান্সজেন্ডার প্রমোটে বাধা হয়ে দাঁড়াতে হবে

‘এটা সেই ক্যান্সার যা ঘর থেকে শুরু করে জাতি পর্যন্ত ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে’

আপডেট : ১৮ মে ২০২৫, ০৭:০৩ পিএম

সমকামিতা, ট্রান্সজেন্ডার কিংবা এলজিবিটিকিউয়ের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তবে নারীদের অধিকার রক্ষায় যেকোনো যৌক্তিক দাবিতে সর্বাত্মক সমর্থন থাকবে বলে জানিয়েছেন তিনি।

রবিবার (১৮ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, “নারীদের অধিকার রক্ষায় যেকোনো যৌক্তিক দাবিতে সর্বাত্মক সমর্থন থাকবে। কিন্তু সেসবের আড়ালে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যদি সমকামিতা, ট্রান্সজেন্ডার কিংবা এলজিবিটিকিউ এর মতো জঘন্য ও ধ্বংসাত্মক কালচারগুলোকে প্রমোট করা হয় তবে সেই অপচেষ্টায় আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে।”

সারজিস আরও লিখেছেন, “পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র ধ্বংস করার এই মরণব্যাধিগুলো যেসব মানসিক বিকারগ্রস্তরা লালন ও প্রমোট করার চেষ্টা করছে তাদের মানসিক চিকিৎসা করানো হোক হোক। কিন্তু তাদের প্রশ্রয়ের প্রশ্নই আসে না। এটা সেই ক্যান্সার যা ধীরে ধীরে আপনার ঘর থেকে শুরু করে জাতি পর্যন্ত ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। সেই সুযোগ আমরা করে দিতে পারিনা।”

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আরও বলেন, “পতিতাবৃত্তির মতো মর্মান্তিক নির্যাতন কখনো পেশা হতে পারে না বরং যারা বাধ্য হয়ে কিংবা ফাঁদে পড়ে এই পেশার সাথে ইতোমধ্যে সম্পৃক্ত হয়েছে তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে এনে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল পুনর্বাসন করা হোক।”

   

About

Popular Links

x