চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রবিবার (১৮ মে) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল মির্জা আব্বাসের সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
তিনি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। সেখানে তিনি ডায়াবেটিস, অর্থোপেডিক, নিউরোলজির বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং শারীরিক পরীক্ষা করাবেন।
আগামী ২৫ মে মির্জা আব্বাসের দেশে ফেরার কথা রয়েছে।



চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন ফখরুল