Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ আজ

রাত থেকেই আসতে শুরু করেছেন নেতাকর্মীরা 

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৯:৫৬ এএম

রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ আজ।

শনিবার (২৮ জুন) দুপুর ২টায় সমাবেশের মূল পর্ব শুরুর কথা রয়েছে। তবে সকাল ১০টা থেকেই বিভিন্ন জেলা থেকে আগত নেতারা বক্তব্য দেবেন।

মহাসমাবেশে দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

এছাড়াও ফ্যাসিবাদবিরোধী এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত এমন সব দলের নেতারাও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

সমাবেশে অংশ নিতে শুক্রবার দিবাগত রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের বহনকারী কয়েকশ যানবাহন ঢাকায় প্রবেশ করেছে। ইতোমধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা।

 

   

About

Popular Links

x