Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘খেলাধুলার অস্কার’ জিতলেন আলকারাজ ও সাবালেঙ্কা

একইসঙ্গে বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন ইয়ামাল 

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পিএম

ক্রীড়াবিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি “খেলাধুলার অস্কার” খ্যাত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে এবার জয়জয়কার টেনিস তারকাদের।

সোমবার (২০ এপ্রিল) মাদ্রিদের সিবেলেস প্যালেসে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদের শীর্ষ দুটি পুরস্কারই নিজেদের করে নিয়েছেন টেনিস বিশ্বের দুই উজ্জ্বল নক্ষত্র - কার্লোস আলকারাজ এবং আরিনা সাবালেঙ্কা।  

গত বছর ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জয়ী স্প্যানিশ তারকা আলকারাজ প্রথমবারের মতো বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়ে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “যারা খেলাধুলা গভীরভাবে বোঝেন, তাদের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া আমার জন্য বড় সম্মানের।”

অন্যদিকে, ইউএস ওপেন জয়ী আরিনা সাবালেঙ্কা বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার হাতে নিয়ে জানিয়েছেন, কিংবদন্তিদের পাশে নিজের নাম দেখে তার স্বপ্ন সত্যি হয়েছে।  

এই জমকালো আয়োজনে বিশেষ নজর কেড়েছেন বার্সেলোনার ১৮ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল। বর্ষসেরা উদীয়মান বা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার জিতে তিনি ধন্যবাদ জানান তার পরিবার ও একাডেমিকে।

এ সময় আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে নিজের আদর্শ হিসেবে উল্লেখ করে ইয়ামাল বলেছেন, “আমার কাছে লিওনেল মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। তিনি যা অর্জন করেছেন, তার জন্য সবাই তাকে সম্মান করে।”

   

About

Popular Links

x