Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

এশিয়া কাপে বাংলাদেশ নারী হকি দলের প্রথম জয়

জাপানে অনুষ্ঠিত টুর্নামেন্টে চায়নিজ তাইপেকে হারালো ২-০ গোলে

আপডেট : ০১ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম

অ-১৮ এশিয়া কাপ হকিতে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশের নারী দল। জাপানে অনুষ্ঠিত টুর্নামেন্টে আজ চায়নিজ তাইপেকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের ২৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন কনা আক্তার। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালায় চায়নিজ তাইপে। তবে বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়তা দেখিয়ে প্রতিপক্ষের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। ম্যাচের শেষ কোয়ার্টারে বাংলাদেশের আক্রমণ থেকে রিয়া আরও একটি গোল করলে জয় নিশ্চিত হয় দলের।

দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তন্নী।

অ-১৮ এশিয়া কাপের পরবর্তী ম্যাচে আগামীকাল চীনের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ১২-০ গোলে পরাজিত হয়েছিল তারা। অন্যদিকে, বাংলাদেশের বালক দল গতকাল চীনের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে, যদিও টুর্নামেন্টে তারা ইতোমধ্যে একটি জয় পেয়েছে।

   

About

Popular Links

x