Tuesday, June 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশ থেকে সরাসরি বিশ্বকাপ দেখা নিয়ে সুখবর

তথ্যমন্ত্রী গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বার্তায় এই সুখবর জানিয়েছেন

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৬:৫৯ পিএম

সরকারি কোনো অর্থ বা ‘পাবলিক মানি’ খরচ না করেই আগামী ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে সম্প্রচার করতে যাচ্ছে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। অন্য কিছু অংশীদারকে সঙ্গে নিয়ে বিটিভি এই মেগা টুর্নামেন্টটি বাংলাদেশে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার (৯ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বার্তায় দেশবাসীকে এই সুখবর জানিয়েছেন।

বর্তমানে চীন সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে থাকা তথ্যমন্ত্রী তার বার্তায় বলেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন্য কিছু অংশীদারকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে।”

এই সফলতার পেছনে রাজনৈতিক নির্দেশনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমাদের নেতা তারেক রহমানের বিজ্ঞ নির্দেশনায় আমরা এই সফলতা অর্জন করেছি। আশা করি কোনো পাবলিক মানি খরচ না করেই আমরা বিশ্বকাপের সব খেলা সম্প্রচার করতে পারব।”

এই আনন্দঘন মুহূর্তে এই প্রক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত দেশের সব গণমাধ্যমসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের মধ্যেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন বা আনুষ্ঠানিক প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। ঠিক কোন কোন অংশীদারকে সঙ্গে নিয়ে এবং কোন যান্ত্রিক বা বাণিজ্যিক প্রক্রিয়ায় এই খেলা সম্প্রচার করা হবে, তার একটি পূর্ণাঙ্গ রূপরেখা সেখানে গণমাধ্যমকে ব্রিফ করা হবে।

   

About

Popular Links

x