Friday, June 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

এমিলিয়ানো মার্তিনেসকে নিয়ে বড় সুখবর

বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি

আপডেট : ১২ জুন ২০২৬, ০২:১৮ পিএম

বিশ্বকাপ শুরুর আগে বড় স্বস্তির খবর পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আঙুলের চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। চিকিৎসকদের সর্বশেষ পরীক্ষায় খেলার জন্য তাকে সম্পূর্ণ ফিট ঘোষণা করা হয়েছে।

কয়েক দিন ধরে মার্তিনেসের চোট নিয়ে উদ্বেগে ছিল আর্জেন্টিনা শিবির। তবে সাম্প্রতিক মেডিক্যাল রিপোর্টে ইতিবাচক ফল আসায় সেই শঙ্কা দূর হয়েছে। দলীয় মেডিক্যাল স্টাফও তাকে মাঠে নামার অনুমতি দিয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আঙুলের চোট থেকে প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে উঠেছেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। ফলে বিশ্বকাপের শুরু থেকেই তাকে একাদশে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচিং স্টাফ।

২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন মার্তিনেস। নকআউট পর্বে একাধিক গুরুত্বপূর্ণ সেভ এবং টাইব্রেকারে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দলকে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। বিশেষ করে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে তার দুর্দান্ত নৈপুণ্য বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে আছে।

বিশ্বকাপের মঞ্চে অভিজ্ঞ এই গোলরক্ষকের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা শিবিরে স্বস্তি ফিরেছে। গোলপোস্টের নিচে দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়কে ফিরে পেয়ে শিরোপা ধরে রাখার মিশনে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে কোচ লিওনেল স্কালোনির দল।

   

About

Popular Links

x