Thursday, June 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

হতাশা কাটাতে মাঠে নামছে কানাডা-কাতার

গ্রুপের প্রথম ম্যাচে দুদলই পিছিয়ে পড়েও ১-১ ব্যবধানে ড্র করে

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম

বিশ্বকাপের গ্রুপ ‘বি’-এর দ্বিতীয় ম্যাচ ডেতে মুখোমুখি হবে সহ-স্বাগতিক কানাডা ও কাতার। ড্র এর হতাশা কাটাতে দু দলেই মরিয়া হয়ে লড়বে মাঠে। 

শুক্রবার (১৮ জুন) ভোর ৪টায় ভ্যাঙ্কুবারের বিসি প্লেস স্টেডিয়ামে দুদলের লড়াই শুরু হবে। প্রথম ম্যাচে ড্র করার পর দুদলই এখন টুর্নামেন্টে তাদের প্রথম ঐতিহাসিক জয়ের খোঁজে মাঠে নামবে। 

পরিসংখ্যান বলছে কানাডাই এগিয়ে আছে। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে একটি প্রীতি ম্যাচে এই দুদল একবারই মুখোমুখি হয়েছিল, যেখানে কানাডা ২-০ ব্যবধানে জয় পায়। 

গ্রুপের প্রথম ম্যাচে দুদলই পিছিয়ে পড়েও ১-১ ব্যবধানে ড্র করে। টরন্টোতে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ১ পয়েন্ট পায় কানাডা আর সুইজারল্যান্ডের বিপক্ষে ইনজুরি টাইমের (৯৪ মিনিট) নাটকীয় গোলে সমতা ফেরায় কাতার। ফলে বর্তমানে গ্রুপ ‘বি’-এর চার দলেরই পয়েন্ট ও গোল ব্যবধান সমান।

ঘরের মাঠের চেনা দর্শক আর সেরা একাদশে আলফোনসো ডেভিসের সম্ভাব্য প্রত্যাবর্তনকে পুঁজি করে কানাডা প্রস্তুত জয়ের ধারায় ফিরতে। অন্যদিকে কাতারও  প্রস্তুত তাদের নতুন চমক দেখাতে। 

   

About

Popular Links

x