Thursday, June 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাতারের ফুটবলার মাদিবোকে নিষিদ্ধ করলো ফিফা

তবে কাতার চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৪:১১ পিএম

কানাডার ফুটবলার ইসমাইল কোনের গুরুতর চোটের ঘটনায় কাতারের মিডফিল্ডার আসিম মাদিবোকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।

বিশ্বকাপের ওই ম্যাচের দ্বিতীয়ার্ধের মাত্র পাঁচ মিনিটের মাথায় কোনেকে ফাউল করেন মাদিবো। ভয়াবহ ওই ট্যাকলের পর কানাডার এই ফুটবলারের বাম পা ভেঙে যায়। এ ঘটনায় মাদিবোকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

চিকিৎসা পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, ২৪ বছর বয়সী ইসমাইল কোনের বাম পায়ের নিচের অংশের টিবিয়া ও ফিবুলা, দুই হাড়ই ভেঙে গেছে। ফলে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তিনি। ইতালিয়ান ক্লাব সাসুওলোর হয়ে খেলা কোনে ম্যাচের পরপরই ভ্যাঙ্কুভারে অস্ত্রোপচার করান।

ঘটনাটি তদন্তের পর ফিফার শৃঙ্খলা রক্ষা কমিটি গুরুতর ফাউলের দায়ে মাদিবোর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়। তবে কাতার চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।

এদিকে, বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর মাদিবো হাসপাতালে গিয়ে ইসমাইল কোনের খোঁজখবর নেন। তার এই আচরণ ফুটবল মহলে প্রশংসা পেয়েছে।

অন্যদিকে, বিশ্বকাপের ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে ৩–১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কাতার।

   

About

Popular Links

x