Tuesday, June 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিগত দুই বিশ্বকাপের নকআউটে এগিয়ে থেকেও জিততে পারেনি জাপান

২০১৮ ও ২০২২ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে প্রথমে এগিয়ে থেকে হেরেছিলো জাপান

আপডেট : ৩০ জুন ২০২৬, ১২:১৫ এএম

২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল জাপান। কিন্তু শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় বেলজিয়াম। ফলে নকআউট থেকেই বিদায় নিতে হয় জাপানকে।

এরপর ২০২২ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচেও একই চিত্র দেখা যায়। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথমে গোল করে এগিয়ে যায় জাপান। পরে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়েও ফল নির্ধারিত না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ক্রোয়েশিয়া।

এবারও নকআউট পর্বে ব্রাজিলের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে জাপান। তবে অতীতের পরিসংখ্যান বলছে, নকআউট পর্বে প্রথমে গোল করলেই জয় নিশ্চিত হয় না। তাই ম্যাচের বাকি সময়েই নির্ধারিত হবে, এবার ইতিহাস বদলে জয় ধরে রাখতে পারবে জাপান, নাকি আগের দুই বিশ্বকাপের মতোই ঘুরে দাঁড়িয়ে শেষ হাসি হাসবে ব্রাজিল।

   

About

Popular Links

x