Wednesday, July 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

হেক্সা মিশন সফল করতে যেসব দলকে ‘হারাবে’ ব্রাজিল

বিশ্লেষকরা মনে করছেন, এবারের শিরোপা জয় ব্রাজিলের জন্য কঠিন হলেও অসম্ভব নয়

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৭:০৮ পিএম

হেক্সা জয়ের পথে বহাল তবিয়তে এগিয়ে চলেছে ব্রাজিল। শেষ ষোলোতে জাপানের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়ে তারা কোয়ার্টার ফাইনালের পথে আরো এক ধাপ এগিয়ে গিয়েছে।

যদিও ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য পূরণে সেলেওসাদের সামনে এখনো এক দীর্ঘ ও কঠিন এক লড়াইয়ের পথ রয়েছে বলে মনে করছেন ফুটবল বোদ্ধারা!

রাউন্ড অব ১৬-তে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে আইভরি কোস্ট অথবা নরওয়ে। এই ম্যাচে জয় পেলেই ১২ জুলাই তারা কোয়ার্টার ফাইনালে নামবে, যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে থাকছে মেক্সিকো, ইকুয়েডর, ইংল্যান্ড অথবা ডিআর কঙ্গো।

আর কোয়ার্টার ফাইনাল পেরোতে পারলে ১৬ জুলাই সেমিফাইনালে উঠবে ব্রাজিল। সেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা, কলম্বিয়া, সুইজারল্যান্ড বা মরক্কো!

আর্জেন্টিনা কিংবা স্পেনের মতো দলের বিপক্ষে সম্ভাব্য লড়াই নিয়ে এরই মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে ব্রাজিল সমর্থকদের ভেতর!

সব বাধা অতিক্রম করতে পারলে ২০ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে ফাইনাল, যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে উঠে আসতে পারে ফ্রান্স, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র বা কানাডা।

বিশ্লেষকরা মনে করছেন, এবারের শিরোপা জয় ব্রাজিলের জন্য কঠিন হলেও অসম্ভব নয়। নকআউট পর্বে প্রতিটি ম্যাচই হয়ে উঠবে চূড়ান্ত পরীক্ষা-যেখানে এক মুহূর্তের ভুলও স্বপ্ন ভেঙে দিতে পারে।

সব মিলিয়ে “হেক্সা”র এই যাত্রা শুধু একটি টুর্নামেন্ট নয়-এটি আবেগ, চাপ আর ইতিহাস গড়ার এক মহাযুদ্ধ। ব্রাজিলকে প্রতিটি ধাপে নিজেদের সেরাটা দিতে হবে, কারণ লক্ষ্য একটাই-বিশ্বমঞ্চে ষষ্ঠবারের মতো সোনালি ট্রফি ঘরে তোলা।

   

About

Popular Links

x