Monday, July 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপ ফাইনালের আগেই মেটলাইফে ৩০ হাজার মানুষের দীর্ঘ লাইন

সীমিত গণপরিবহন, পার্কিং সীমাবদ্ধতা এবং অতিরিক্ত ভিড়ের কারণে দর্শকদের ভোগান্তি আরও বেড়েছে

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১১:১৪ পিএম

বিশ্বমঞ্চের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা। তবে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের মাঠের লড়াই শুরুর আগেই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের বাইরে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। স্টেডিয়ামের বাইরের নজিরবিহীন ভিড় ও বিশৃঙ্খল পরিস্থিতির ছবি ও ভিডিও ইতোমধ্যে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।  

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দোবল আমারিলা’জানিয়েছে, স্টেডিয়ামে প্রবেশের জন্য দুই কিলোমিটারেরও বেশি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন প্রায় ৩০,০০০ মানুষ। কয়েক ঘণ্টা ধরে চলা এই দীর্ঘ সারিতে শুধু সাধারণ সমর্থকরাই নন, আটকা পড়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর সাংবাদিক, ফিফার স্বেচ্ছাসেবক এবং প্রোটোকল কর্মকর্তারাও।

শুধু এই ঘটনাই নয়, বিশ্বকাপ চলাকালেই মেটলাইফ স্টেডিয়ামের পরিবহন ব্যবস্থা নিয়ে বারবার সমালোচনা হয়েছে। আগের ম্যাচগুলোতেও দর্শকদের দীর্ঘ সময় আটকে থাকা, যানজট, রাইডশেয়ার ও গণপরিবহনের বিশৃঙ্খলা নিয়ে অভিযোগ উঠেছিল।

এদিকে দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফাইনালের আগে স্টেডিয়ামে পৌঁছানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সীমিত গণপরিবহন, পার্কিং সীমাবদ্ধতা এবং অতিরিক্ত ভিড়ের কারণে দর্শকদের ভোগান্তি আরও বেড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিত সমর্থক ও সাংবাদিকরা মেটলাইফের বাইরের এই পরিস্থিতিকে ‘চরম বিশৃঙ্খলা’ ও ‘স্থবিরতা’ বলে বর্ণনা করছেন। বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচটি শুরু হওয়ার আগে মাঠের বাইরের এই  অব্যবস্থাপনা আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র কীভাবে সামাল দেয়, এখন সেটাই দেখার বিষয়।

   

About

Popular Links

x