Tuesday, July 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

লাল কার্ড দেখানোয় রেফারির মুখ ভেঙে দিলেন ব্রাজিলের ফুটবলার

ম্যাচ চলাকালে সহিংস আচরণের অভিযোগে ফ্যাবিনহোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম

লাল কার্ড দেখানোর জেরে সময় ব্রাজিলের এক ফুটবলার মাথা দিয়ে রেফারিকে সজোরে আঘাত করে। এতে রেফারির মুখের হাড় ভেঙে যায় বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় রেফারিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

সম্প্রতি ব্রাজিলের ইটাপেতিনিঙ্গা অ্যারেনাস অ্যামেচার চ্যাম্পিয়নশিপে অ্যাথেনাস ও সালভে কেব্রাদার মধ্যকার ম্যাচে এমন কাণ্ড ঘটেছে। ম্যাচটির দায়িত্বে ছিলেন রেফারি জুলিয়ানো আসিস দে সুজা। এ ঘটনায় দেশটির ফুটবলাঙ্গনে তোলপাড় চলছে।

স্থানীয় সংবাদমাধ্যম ওলে ডটকমের তথ্য অনুযায়ী, ম্যাচ চলাকালে সহিংস আচরণের অভিযোগে প্রোজেতো অ্যাথেনাসের খেলোয়াড় ফ্যাবিনহোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এতে ক্ষুব্ধ হয়ে ফ্যাবিনহো প্রথমে রেফারির দিকে তেড়ে যান। পরে আচমকা মাথা দিয়ে রেফারির মুখে জোরালো আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন।

ম্যাচ চলাকালে প্রোজেতো অ্যাথেনাস দলের খেলোয়াড় ফ্যাবিনহোর সহিংস আচরণের কারণে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি জুলিয়ানো। লাল কার্ড পেয়ে মেজাজ হারিয়ে ফেলেন ফ্যাবিনহো। তিনি ক্ষিপ্ত হয়ে রেফারির দিকে তেড়ে যান এবং আচমকা তার মুখে সজোরে মাথা দিয়ে আঘাত করে বসেন।

ঘটনার পর মাঠে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত খেলোয়াড় পালিয়ে যান বলে জানা গেছে।

তবে এ ঘটনায় কঠোর ব্যবস্থার পথে হেঁটেছে ইটাপেতিনিঙ্গা সিটি কাউন্সিল। অভিযুক্ত খেলোয়াড় ফ্যাবিনহোকে পৌরসভা আয়োজিত সব ধরনের প্রতিযোগিতা থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া তার দল অ্যাথেনাসকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করার পাশাপাশি দেশটির ঘরোয়া সব প্রতিযোগিতা থেকে দুই বছরের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

আহত রেফারি জুলিয়ানো সুজা জানিয়েছেন, ওই হামলাকারী খেলোয়াড়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করবেন তিনি। অন্যদিকে ক্লাব হিসেবে অ্যাথেনাসও এক বিবৃতিতে ওই খেলোয়াড়কে দল থেকে বহিষ্কারের কথা জানিয়েছে। শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে তার বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থার সম্ভাবনা রয়েছে।

   

About

Popular Links

x