Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপে টানা পাঁচ হার বাংলাদেশের

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ৪২ ওভারের পর ব্যাট করার জন্য আর কোনো ব্যাটারই ছিলেন না

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১১:৩০ পিএম

প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা হেরেই চলেছে বাংলাদেশ। সবশেষ শনিবার নেদারল্যান্ডসের কাছেও লজ্জার পরাজয় দেখল সাকিব আল হাসানের দল।

প্রথমে ব্যাট করে ২২৯ রানের লক্ষ্য দিয়েছিল নেদারল্যান্ডস। সেই রান তাড়া করতে গিয়ে ৮৭ রানে পরাজিত হয়েছে টাইগাররা।

টস জিতে ব্যাট করতে নেমে কিছুটা খারাপ শুরু হয় নেদারল্যান্ডসের। ৩ ওভারে আউট হন দুই ওপেনার। পরের জুটিতে ওয়েসলি বারেসি ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস মিলে দলকে এগিয়ে নেন। ৪১ রান করে আউট হন বারেসি।

এরপর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় নেদারল্যান্ডস। তবে সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটকে সঙ্গে নিয়ে এডওয়ার্ডস বড় জুটি গড়েন। ৬৮ রান করে আউট হন এডওয়ার্ডস আর এঙ্গেলব্রেখট করেন ৩৫ রান।

শেষ ওভারে বাউন্ডারিসহ ৫০ ওভারে ২২৯ রান করে নেদারল্যান্ডস।

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান দুইটি করে উইকেট নেন। এক উইকেট নেন সাকিব।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। লিটন দাস, তানজিম হাসান করেছেন হতাশ। সাকিব করেন ৫ রান। ৩৫ রানের ইনিংস খেলেন মিরাজ। মাত্র ৭০ রানেই ৬ উইকেট হারায় টাইগাররা। 

হার থেকে রক্ষায় কিছুটা চেষ্টা করেন মাহমুদুল্লাহ। তবে ২০ রানে ফিরে যান তিনি। এরপর মুস্তাফিজুর ও তাসকিনের খেলা শুধুই ছিল আনুষ্ঠানিকতা।

শেষমেশ ৪২.২ ওভারে ১৪২ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ।

   

About

Popular Links

x