Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপ ট্রফিতে পা রেখে আয়েশী উদযাপন মিচেল মার্শের

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ জেতার পরে ট্রফি বুকে জড়িয়ে ঘুমিয়েছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৩:০৬ পিএম

সাধারণত যেকোনো খেলায় বিশ্বকাপ জেতার পরে ট্রফিতে চুমু খেতে দেখা যায় খেলোয়াড়দের। ট্রফির প্রতি একটা আলাদা আবেগ এবং ভালোবাসা থেকেই এমনটা করেন খেলোয়াড়রা। এই যেমন, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ জেতার পরে ট্রফি বুকে জড়িয়ে ঘুমিয়েছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ট্রফির প্রতি ভালোবাসার এরকম উদাহরণ আরও অনেক রয়েছে।

তবে, কোনো খেলায় বিশ্বকাপের ১৩টি আসরের মধ্যে ছয়বারই শিরোপা জেতা দলের কাছে ট্রফি ছুঁয়ে দেখা খুব সাধারণ ব্যাপারই হয়ে ওঠার কথা। তেমনটাই করলেন সদ্য বিশ্বকাপ ক্রিকেট জেতা অস্ট্রেলিয়ান তারকা মিচেল মার্শ।

যে ট্রফি একবার হাতে তোলার জন্য সারাটা জীবন অপেক্ষা করেন খেলোয়াড়েরা, সেই ট্রফির ওপর দিব্যি দু’পা তুলে ছবি তুললেন তিনি।

ফুটবল বিশ্বকাপ জেতার পরে ট্রফি বুকে জড়িয়ে ঘুমিয়েছিলেন লিওনেল মেসি

সোমবার (১৯ নভেম্বর) বিশ্বকাপ জেতার পর দলের উল্লাসের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন অধিনায়ক প্যাট কামিন্স। সেখানেই ড্রেসিংরুমের একটি ছবিতে দেখা যায়, আয়েশী ভঙ্গিমায় দু’টি পা ট্রফির ওপর তুলে হাসিমুখে বসে রয়েছেন মার্শ।

ট্রফির ওপর পা মার্শ হয়ত বোঝাতে চাইলেন, বিশ্বকাপ জেতাটা তাদের কাছে ভাতমাছ হয়ে গেছে। তাই আর আলাদা কোনো আবেগ কাজ করে না তাদের। তবে নেটিজেনদেরই অনেকেই বিষয়টি ভালোভাবে নেননি। বিষয়টিকে ট্রফির অবজ্ঞা হিসেবে তুলনা করে করছেন সমালোচনা।

   

About

Popular Links

x