Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠন

বিসিবির তিন সদস্যের বিশেষ কমিটিতে রয়েছেন আকরাম খান

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০১:৪৫ পিএম

সদ্যসমাপ্ত একদিনের আন্তজার্তিক ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে দেশ ছেড়েছিল সাকিব আল হাসানের দল। আর টাইগার বাহিনীদের নিয়ে দেশের ভক্ত সমর্থকদের প্রত্যাশা তো বরাবরই আকাশচুম্বী।

নিজেদের প্রথম ম্যাচে আফাগানিস্তানকে হারিয়ে সূচনাটা ভালোই হয় বাংলাদেশের। তবে পরের গল্পটা ছিল দুঃস্বপ্নের মতো। এরপরের আট ম্যাচে মাত্র এক জয়ে হতাশ হতে হয় দর্শকদের। শেষ পর্যন্ত দুই জয়ে ১০ দলের বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান আট নম্বরে।

ব্যাটিং, বোলিংয়ে বাংলাদেশের কোনো খেলোয়াড়ই করে দেখাতে পারেননি তেমন ভালো কিছু।

বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই কমিটির সদস্য বিসিবির তিন পরিচালক এনায়েত হোসেন, মাহবুব আনাম ও আকরাম খান।

বুধবার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটির মূল লক্ষ্য বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণ খুঁজে বের করা এবং তা ক্রিকেট বোর্ডে পেশ করা।

   

About

Popular Links

x