Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডা, বাদ জিম্বাবুয়ে

দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, জিম্বাবুয়ে ও নামিবিয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে পঞ্চম আফ্রিকান দেশ হিসেবে খেলবে উগান্ডা

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৫:১১ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে জিম্বাবুয়ের পর কেনিয়াকেও ধরাশায়ী করেছে আফ্রিকান রাষ্ট্র উগান্ডা। এর মাধ্যমে বিশ্বকাপের মূলপর্বে খেলার এক পা আগেই দিয়ে রেখেছিল তারা। আজ নিজেদের শেষ ম্যাচে রুয়ান্ডাকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করল উগান্ডা।

আফ্রিকান অঞ্চলের বাছাইপর্ব থেকে ইতোমধ্যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে নামিবিয়া। উগান্ডা ও নামিবিয়া- দুই দলেরই এখন সমান ১০ পয়েন্ট (নামিবিয়ার বাকি ১ ম্যাচ)। জিম্বাবুয়ে বা কেনিয়া- দুই দলের যেকোনো একটির এখন সর্বোচ্চ ৮ পয়েন্ট হতে পারে।

অন্যদিকে বাছাইপর্বে নামিবিয়া ও উগান্ডার কাছে হেরেছে জিম্বাবুয়ে। তিন জয়ে তাদের পয়েন্ট ৬। কেনিয়ার পয়েন্টও জিম্বাবুয়ের সমান ৬। বাছাইপর্বে তাদের হারও উগান্ডা ও নামিবিয়ার বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, জিম্বাবুয়ে ও নামিবিয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে পঞ্চম আফ্রিকান দেশ হিসেবে খেলবে উগান্ডা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আসন্ন টুর্নামেন্টটিতে অংশ নেবে ২০ দল। চূড়ান্ত হয়ে গেছে ২০টি দলই।

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্টের সঙ্গে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স বিবেচনায় আসন্ন আসরের মূলপর্বে জায়গা করে নিয়েছে ১২টি দল। গত বিশ্বকাপের শীর্ষ আট দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং র‌্যাংকিং বিবেচনায় রয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ।

   

About

Popular Links

x