Thursday, July 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

সব ধরনের ক্রিকেট থেকে নাসিরকে দুই বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি

৩২ বছর বয়সী এই অলরাউন্ডার তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নিয়েছেন

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৩:৩৯ পিএম

দুর্নীতিবিরোধী নীতিমালা লঙ্ঘনের দায়ে বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেনকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানায় আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

গত বছরের সেপ্টেম্বরে নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসি। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির চেষ্টা ব্যাহত হয় বলে জানিয়েছিল আইসিসি। সেবার নাসিরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযুক্তদের মধ্যে নাসিরই ছিলেন একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার। আজকের 
সংবাদ বিজ্ঞপ্তিতে কেবল নাসিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা জানিয়েছে আইসিসি।

আইসিসির দুর্নীতিবিরোধী কোডের তিনটি ধারা ভঙ্গের অভিযোগ স্বীকার করে নিয়েছেন নাসির। আমিরাত ক্রিকেট বোর্ডের নিয়োগ করা দুর্নীতিবিরোধী কর্মকর্তার ক্ষমতাবলে আইসিসি এ অভিযোগগুলো এনেছে।

দুর্নীতিবিরোধী কোডের ২.৪.৩ ধারায় আছে, দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে নাসির ৭৫০ ইউএস ডলার উপহারের রসিদ দেখাতে ব্যর্থ হয়েছেন। উপহার হিসেবে তাকে সেবার আইফোন ১২ মডেলের ফোন দেওয়া হয় বলে জানানো হয়েছে। 

২.৪.৪ ধারা অনুযায়ী, আইফোন ১২ নেওয়ার মাধ্যমের দুর্নীতির প্রস্তাব বা আমন্ত্রণের বিস্তারিত তথ্য দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে জানাননি তিনি।

কোডের ২.৪.৬ ধারাও অমান্য করেছেন নাসির। তাতে আছে, সম্ভাব্য দুর্নীতির তদন্তে কোনো ধরনের গ্রহণযোগ্য কারণ ছাড়াই সহায়তা করতে অস্বীকৃতি জানানো বা ব্যর্থ হওয়া।

আনুষ্ঠানিক শুনানিতে অংশ নেওয়ার পরিবর্তে অভিযোগগুলো মেনে নিয়েছেন নাসির। শাস্তির শর্ত পূরণ করতে পারলে ২০২৫ সালের ৭ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ফিরতে পারবেন বলে জানিয়েছে আইসিসি।

২০১৮ সালের জানুয়ারিতে সর্বশেষ জাতীয় দলের হয়ে বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলা নাসির। গত মে মাসে দেশে সর্বশেষ স্বীকৃত ক্রিকেট খেলেন তিনি ঢাকা প্রিমিয়ার লিগে। গত আগস্টে অবশ্য যুক্তরাষ্ট্রে ইউএস মাস্টার্স টি-টেন লিগে খেলেছিলেন নাসির, যেটি টি-টেন গ্লোবাল লিগেরই অংশ।

গত আসরে বিপিএলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন এই অলরাউন্ডার। ঢাকা ডমিনেটর্সের হয়ে তিনি ১২ ম্যাচ খেলে ৪৫.৭৫ গড়ে ৩৬৬ রান করার পাশাপাশি বল হাতে ১৪.৬ গড়ে নিয়েছিলেন ১৬টি উইকেট। তবে দুর্নীতির অভিযোগ আসার পরই নিশ্চিত হয়, শুধু বিপিএল নয়, অভিযোগ থেকে মুক্তি না পেলে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও খেলতে পারবেন না। এখন তো আনুষ্ঠানিকভাবেই নিষিদ্ধ হলেন তিনি।

   

About

Popular Links

x